1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:56 am

হবিগঞ্জ শহরে বিদ্যুৎ এর ভেলকিবাজি থামছেই না

স্টাফ রিপোর্টার
  • Updated Thursday, August 14, 2025
  • 172

হবিগঞ্জ শহরে নির্ধারিত সময়সূচি ছাড়াই সকাল ও সন্ধ্যায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট যেন থামছেই না। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, আর শহরবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয়দের অভিযোগ, সকাল ও সন্ধ্যার এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময় প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। শহরবাসী এসবের জন্য বিদ্যুৎ বিভাগকেই দায়ী করছেন।
গতকাল বুধবার সকাল ৫টা থেকে বেলা ১০টা পর্যন্ত কোনো পূর্বঘোষণা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এরপর দিনের বেলায়ও বহুবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। আবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পুরো শহরে বিদ্যুৎ ছিল না।
নির্বাহী প্রকৌশলীকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। জরুরি বিভাগে যোগাযোগ করলে জানানো হয়, শাহজীবাজারে সমস্যা দেখা দিয়েছে, কাজ চলছে, শিগগিরই বিদ্যুৎ আসবে। তবে স্থানীয়দের অভিযোগ- প্রায় প্রতিদিনই একই অজুহাত দেওয়া হয় এবং “শাহজীবাজারে কাজ চলছে” বলা হয়।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির কাজে ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না।
শহরবাসীর হুঁশিয়ারি- দ্রুত সমস্যার সমাধান না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD