1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:30 am

উত্তর শ্যামলী সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে

স্টাফ রিপোর্টার
  • Updated Thursday, August 14, 2025
  • 199

হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, যে কোনো সময় খুটি ধসে পড়তে পারে, এতে বিদ্যুৎ বিচ্ছিন্নতা বা মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত ৪ মাস ধরে খুটিটি হেলে রয়েছে এবং বাতাসে নড়ে-চড়ে ভয়ে অনেকেই ওই পথে চলাচল করছেন না। শতাধিক মানুষ বিদ্যুৎ অফিসে লিখিতভাবে অভিযোগ দিলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং বলেছেন, “যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়ভার বিদ্যুৎ বিভাগকেই নিতে হবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD