1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:24 am

নবীগঞ্জে পৃথক অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, August 15, 2025
  • 163

নবীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে মোট ৫৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই সানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল উপজেলার ইমামবাড়ী বাজারস্থ আঃ বাছিতের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সিলেট জেলার মোংলাবাজার এলাকার আফজাল শরীফের ছেলে সেলিম মিয়া ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামের আঃ বারেকের ছেলে ইয়াছিনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বাড়ির মালিক আঃ বাছিত পলাতক রয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা সিএনজির ইঞ্জিন ডালার ভিতর থেকে আকাশী রঙের পলিথিনে মোড়ানো ও কচটেপে প্যাঁচানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মোঃ জমির হোসেন (৩৫) এবং একই উপজেলার মিরাশি ইউনিয়নের মোঃ শামীম মিয়া (২৪)।
মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD