1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:08 am

লাখাইয়ে ডিলারের দোকানে বিনামূল্যের কৃষি সার ॥ জব্দ

লাখাই প্রতিনিধি
  • Updated Friday, August 15, 2025
  • 176

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারিভাবে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ২৫ বস্তা ভার্মি কম্পোস্ট সার ডিলারের দোকান থেকে জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ফ্রিপ প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে কৃষি প্রদর্শনীর অনুকূলে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৩ আগস্ট (বুধবার) বিপুল পরিমাণ সার উপজেলা কৃষি অফিসের গুদামে আনা হলেও একদিনের মধ্যেই গুদাম খালি হয়ে যায়, যা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলামের সন্দেহের জন্ম দেয়।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) বুল্লা বাজারে অভিযান চালিয়ে বিএডিসির ডিলার ও সার-বীজ-বালাইনাশক ব্যবসায়ী আব্দুর রহমানের দোকানে ৪০ কেজি ওজনের ২৫ বস্তা বিনামূল্যের সার পাওয়া যায়। উপস্থিত দুইজন ব্যবসায়ীর সাক্ষ্যে সারগুলো দোকানে রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা না সরানোর নির্দেশ দেন কৃষি কর্মকর্তা।
ব্যবসায়ী আব্দুর রহমান দাবি করেন, এই সার কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপ তার দোকানে পাঠিয়েছেন।
কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানান, “বিনামূল্যের সার একদিনের মধ্যেই শেষ হয়ে যাওয়ায় আমি অনুসন্ধান শুরু করি। অভিযানে এসে দেখি বুল্লা বাজারের বরকত উল্লাহ ট্রেডার্সে ২৫ বস্তা সার রাখা আছে, যা স্পষ্টতই কৃষকদের জন্য বরাদ্দ ছিল। আমি তা জব্দ করেছি এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে দোকানী ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD