
বানিয়াচং সেনা ক্যাম্পে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সংবাদ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারণা প্রদানের জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় বানিয়াচং সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সালাউদ্দিন সাংবাদিকদের ব্রিফিং করেন এবং পেশাগত দায়িত্ব পালনে করণীয়-বর্জনীয়সহ নানান দিক নির্দেশনা দেন।
এ সময় অন্যান্য সেনা কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা সাংবাদিকতার নীতি-নৈতিকতা, তথ্য যাচাই, নিরাপত্তা সচেতনতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা সেনা কর্তৃপক্ষের এ উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
Designed by: Sylhet Host BD