
বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুতায়িত হয়ে মিনহাজ মিয়া (১০) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিনহাজ ওই গ্রামের প্রবাসী খলিলুর রহমানের ছেলে এবং করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
গতকাল শুক্রবার (১৫ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।
জানা যায়, মিনহাজ বাড়ীর পাশে ধানের জমিতে খেলতে গেলে হঠাৎ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মেইন লাইনের ক্যাবল ছিঁড়ে পড়েছিল। এসময় সে লাইনে বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের কতৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে।
Designed by: Sylhet Host BD