1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:29 am

হবিগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ শাকিল গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, August 18, 2025
  • 177

হবিগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের শাকিল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার রিচি সাগরকোনা গ্রামের তাহের মিয়ার ছেলে।
শাকিলের বিরুদ্ধে শুধু মোটরসাইকেল চুরির অভিযোগ নয়, মাদক সেবন ও ব্যবসার সাথেও জড়িত থাকার তথ্য মিলেছে। আটককালে তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি চাকু উদ্ধার করা হয়।
সূত্র জানায়, শাকিল ও তার সহযোগীরা অভিনব কৌশলে অল্প সময়ের মধ্যেই মোটরসাইকেলের লক খুলতে সক্ষম হয়। এক মিনিটের মধ্যেই মোটরসাইকেল চুরি করে তা দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত। হবিগঞ্জ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায় চোরচক্রের সাথে তাদের লেনদেন রয়েছে।
গত এক বছরে হবিগঞ্জ জেলা শহর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, মধবপুরসহ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মোটরসাইকেল চুরির ঘটনায় শাকিল সরাসরি জড়িত বলে জানা গেছে। চুরিকৃত মোটরসাইকেলগুলো ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব এলাকায় নিয়ে যাওয়া হতো।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD