1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:24 am

নবীগঞ্জে কলেজ শিক্ষক পরিষদ গঠন

প্রেস বিজ্ঞপ্তি
  • Updated Monday, August 18, 2025
  • 153

সভাপতি মুজতাহিদ, সম্পাদক আনোয়ার ও আমজদ সাংগঠনিক

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকদের সমন্বয়ে ‘নবীগঞ্জ কলেজ শিক্ষক পরিষদ’ গঠন করা হয়েছে। গতকাল রবিবার (১৭ আগষ্ট) পৌর শহরে অবস্থিত ‘নবীগঞ্জ আইডিয়েল উইমেন্স কলেজ’-এ এক সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মুজতাহিদ উদ্দিনকে সভাপতি, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হুসেনকে সাধারণ সম্পাদক এবং দিনারপুর কলেজের প্রভাষক মোঃ আলী আমজদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ)। বিশেষ অতিথি ছিলেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, আইডিয়েল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজীর হুসেন এবং ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মুজতাহিদ উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন- রাগীব-রাবেয়া কলেজের প্রভাষক মোঃ মোশাহিদ মিয়া, রাগীব-রাবেয়া কলেজের প্রভাষক মোঃ ছায়েদুল হাসান, রাগীব-রাবেয়া কলেজের মোঃ আবুল কালাম আজাদ, রাগীব-রাবেয়া কলেজের আব্দুস সালাম, দিনারপুর কলেজের প্রভাষক প্রনয় কান্তি দত্ত, দিনারপুর কলেজের প্রভাষক জিয়াউল হক, রাগীব-রাবেয়া কলেজের কৃষ্ণকান্ত রায়, দিনারপুর কলেজের আব্বাস আলী, রাগীব-রাবেয়া কলেজের মোঃ আবিদুর রহমান, নয় মৌজা কলেজের পলাশ দেব, দীঘলবাক কলেজের প্রভাষক শাহ সরওয়ার আলী, দীঘলবাক কলেজের প্রভাষক জুবায়ের আহমদ, ইনাতগঞ্জ কলেজের প্রভাষক আতিকুজ্জামান, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আল-আমিন, আউশকান্দি কলেজের প্রভাষক জিয়াউর রহমান মীর, আউশকান্দি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক, আইডিয়েল উইমেন্স কলেজের প্রভাষক সুৃমন আহমদ এবং নবীগঞ্জের বিভিন্ন কলেজের আরও প্রায় ৪০ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD