1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:09 am

নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর যুবকের লাশ উদ্ধার

জাবেদ তালুকদার
  • Updated Saturday, August 23, 2025
  • 127

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের দু’দিন পর মো. জাবেদ মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী হাসান খালি নামক স্থানে একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাবেদ মিয়া ওই ইউনিয়নের বনগাঁও গ্রামের মো. আতিক মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে একটি কল আসার পর জাবেদ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা হাসান খালি এলাকার কালভার্টের নিচে পানিতে উল্টো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই রিপন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD