1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:46 am

হবিগঞ্জে জুলাই শহিদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ শুরু

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, August 31, 2025
  • 148

হবিগঞ্জে জুলাই শহিদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল, জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ মুশফিক আহমেদ, জয়নাল আহমেদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাবেয়া সুলতানা মীমসহ ক্রীড়া ব্যক্তিত্বগণ।
উদ্বোধনী খেলায় চুনারুঘাট ও বানিয়াচং উপজেলা দল মুখোমুখি হয়। এতে ২-২ গোলে খেলা ড্র হয়। পরে টাইব্রেকারে চুনারুঘাট উপজেলা দল জয়ী হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD