
অবশেষে বানিয়াচং থানার আলোচিত ওসি গোলাম মোস্তফা বদলী হয়েছেন। তার স্থলাভিষক্ত হয়েছেন আজমিরীগঞ্জ থানার শিবপাশা ফাঁড়ি পুলিশের (আইসি) মিজানুর রহমান।
জানা যায়, গোলাম মোস্তফা বানিয়াচং যোগদান করেই বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েন। সম্প্রতি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদকে গ্রেফতার করার পর হ্যান্ডকাপ নিয়ে সে পালিয়ে যায়। কিন্তু তাকে গ্রেফতারতো দূরের কথা আজও হ্যান্ডকাপ উদ্ধার হয়নি। এর আগে আরেক আওয়ামী লীগ নেতা কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ পালিয়ে যায়। জনতার সহায়তায় হ্যান্ডকাপ উদ্ধার হলেও তাকে গ্রেফতার হয়নি।
এনিয়ে বানিয়াচং থানায় ১ বছরে ৩ ওসিকে বদলি করা হয়েছে। গোলাম মোস্তফাকে মৌলভীবাজার পুলিশ অফিসে বদলী করা হয়েছে।
Designed by: Sylhet Host BD