
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্মদিবস উপলক্ষে বার্ষিক ভাদ্র পরিক্রমার ১৩তম দিনে নবীগঞ্জে সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার কানাইপুরের অঞ্জলী নিকেতনে এই সৎসঙ্গ অধিবেশনের আয়োজন করেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
অনুষ্ঠান মালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, গ্রন্থাদি পাঠ, ইষ্ট প্রসঙ্গে আলোচনা এবং আনন্দবাজারে ভাণ্ডারা বিতরণ।
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃণাল কান্তি দাশ বাদল, সহ-সভাপতি শিক্ষক নিখিল চন্দ্র সূত্রধর, কানু লাল দাশ, তাপস বণিক, বিধুভূষণ গোপ, কাজল আচার্য্য, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক বিপুল দেব, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, শিক্ষক হরিপদ দাশ, নরেশ দাশ, শংকর চন্দ্র গোপ, নারায়ণ সরকার, সুব্রত কুমার দাশ, শিক্ষক সঞ্জয় কুমার ধাম, সজল ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক সজল দেব, রিংকু রায়, শংকর চন্দ, শিক্ষক নিরুপম দেব, অধ্যক্ষ নজির আহমদ, কালী দেব, নিতেশ দাশ, বিভূতি ভূষণ পাল, বিপুল দাশ, দিলীপ গোপ, অরুন দাশ, মহিতোষ পাল, প্রদীপ কুমার দাশ, শিবু পাল, জয়হরি দেব, শ্রীনন্দ সরকার, নারায়ণ গোপ, সুবল মল্লিক, নেপাল পাল, শ্যামল পাল, নারায়ণ পাল, দীপ্ত গোপ, অন্তু পাল, হৃদয় শীল প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৃণাল কান্তি দাশ বাদল, সংগীত শিক্ষক ও সিলেট বেতার শিল্পী নিশিকান্ত দাশ, বিপুল দাশ, নারায়ণ সরকার, নরেশ দাশ এবং শুভশ্রী পাল সেজুঁতি।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে।
Designed by: Sylhet Host BD