1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:09 am

হবিগঞ্জে শিক্ষার্থীদের সাথে এসপির মুক্ত আলোচনা

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, September 1, 2025
  • 131

হবিগঞ্জে শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় অংশ নিয়েছেন এ.এন.এম. সাজেদুর রহমান। গতকাল ৩১ আগস্ট (রবিবার) জে.কে. এন্ড এইচ.কে. হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পুলিশ সংক্রান্ত নেতিবাচক ধারণা দূরীকরণ, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের পড়াশোনা ও ব্যক্তিগত জীবনের উন্নয়ন।
পুলিশ সুপার শিক্ষার্থীদের নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, স্কুল থেকে পালিয়ে যাওয়া এবং সামাজিক বিভিন্ন অপরাধ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দেন। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, তাদের পড়াশোনার মান উন্নয়নের জন্য মতামত গ্রহণ করেন এবং জীবনের লক্ষ্য নির্ধারণে প্রয়োজনীয় পরামর্শ ও প্রেরণামূলক জীবনের গল্প শেয়ার করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা এই খোলামেলা আলোচনা থেকে গভীর প্রেরণা গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে সামাজিকভাবে দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠার লক্ষ্য নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD