
চট্টগ্রাম নগরের একটি ভাড়াটিয়া বাসায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি পরিবার।
দুর্ঘটনাটি ঘটেছে গত ২৪ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে। এই দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন বানিয়াচং উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা সাহাঙ্গীর (৩৫), তার স্ত্রী এবং তাদের চার বছরের শিশু সন্তান। বর্তমানে তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাহাঙ্গীর দীর্ঘদিন ধরে চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করছিলেন। দুর্ঘটনার রাতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে গেলে মুহূর্তেই তারা তিনজন দগ্ধ হন। তাদের শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসা জটিল ও ব্যয়বহুল। দরিদ্র এই পরিবারের পক্ষে এত বড় চিকিৎসা খরচ বহন করা প্রায় অসম্ভব।
স্থানীয়রা জানান, ইতোমধ্যে কিছু মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছেন। তবে চিকিৎসা সঠিকভাবে চালিয়ে যেতে আরও ব্যাপক অর্থ সহায়তা প্রয়োজন। সবাইকে মানবিক কারণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সাহায্যের জন্য যোগাযোগ- ০১৭৬৩-৮০২২৩৪ (বিকাশ পার্সোনাল, রোগীর সাথে থাকা নাম্বার)।
স্থানীয়রা আশা করছেন, সমাজের হৃদয়বান মানুষদের সহযোগিতা ও দোয়া এই পরিবারটির নতুন করে বেঁচে থাকার শক্তি যোগাবে।
Designed by: Sylhet Host BD