1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:41 am

মাধবপুরে ইসকফ সিরাপ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, September 3, 2025
  • 89

মাধবপুরে ১৫৩ বোতল ইসকফ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন নোয়াপাড়ার ছায়েম রোডের সফকো স্পিনিং মিলের সামনে মাদক কেনাবেচার প্রস্তুতি চলছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে একজনকে ধরা হয়। পরে তার বহন করা ব্যাগ তল্লাশী করে ১৫৩ বোতল ইসকফ সিরাপ এবং একটি পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার চাপরতলা এলাকার মৃত হিরন মিয়ার পুত্র মোঃ আলমগীর মিয়া (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেছেন যে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD