1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:46 am

শহরে গাড়ি চোর চক্রের অন্যতম হোতা ‘চশমা তারেক’ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, September 3, 2025
  • 116

হবিগঞ্জ শহরের আলোচিত আন্তঃবিভাগীয় গাড়ি চোর চক্রের অন্যতম হোতা তারেকুল ইসলাম অলি ওরফে ‘চশমা তারেক’কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের সিনেমাহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত তারেকুল ইসলাম অলি হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার রহমান আলীর পুত্র।
পুলিশ জানায়, তারেক দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ভারতীয় চোরাচালান পণ্য, গাড়ি চোরাচালানসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অতীতে ঢাকার ডিবি পুলিশের হাতেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে আইনের জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ‘চশমা তারেক’-এর রয়েছে দেশব্যাপী বিশাল গাড়ি চোর সিন্ডিকেট।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন জানান, “তারেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD