1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:11 am

হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
  • Updated Thursday, September 4, 2025
  • 127

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ শহরে আয়োজিত জসনে জুলছে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এ আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জানানো হয়, আগামী ৬ সেপ্টেম্বর আয়োজিত জসনে জুলছে কোন ডেকসেট ব্যবহার করা হবে না। বিষয়টি সকলকে জানিয়ে দেয়া হয়েছে। কেউ এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া।
সাধারণ সম্পাদক মাওঃ কাজী এ এ জলিলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম, মাহবুবুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক হাফেজ এবাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওঃ আবু তৈয়্যব মোজাহিদী, সহ সাংগঠনিক হাজী মফিজুর রহমান টিটু, মুফতি ডাঃ তাহির উদ্দিন সিদ্দিকী, মুফতি মোঃ আব্দুল ওয়াদুদ, মুফতি মুজিবুর রহমান আল-কাদরী, হাফেজ আঃ মুহিত, মোঃ এম এ ওয়াহিদ ও আঃ ওয়াহিদ বাচ্চু প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ রহিছ মিয়া বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আমরা জেলার বিভিন্ন দরবার শরীফের পীর মাশাইখবৃন্দ, প্রখ্যাত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকার মুরুব্বীবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম ও খতিববৃন্দ এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের সমন্বয়ে ৩১৩ জন বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। সকলের ঐক্যমতে এবছর আগামী ৬ সেপ্টেম্বর ১২ই রবিউল আউয়াল শনিবার সকাল ১০ ঘটিকায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গন থেকে ঐতিহাসিদ জশনে জলুস শুরু হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন নিমতলায় সমাবেশে মিলিত হবে। তিনি বলেন, দলমত নির্বিশেষে সকল শ্রেনি পেশার আশেকে রাসুলদের নিয়ে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলার প্রত্যেক অঞ্চলে আমরা কাজ করে যাচ্ছি। আগামী ৬ সেপ্টেম্বর আয়োজিত জসনে জুলছ সকলে দিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD