
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে শহরের ডাক বাংলোর সামনে থেকে বিশাল র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় নবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ছালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন ও ওয়াহিদুজ্জামান জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু যুবরাজ গোপ, রুহুল আমীন রফু, আব্দুল মুকিত চৌধুরী, বাবু ভজন সরকার, সাইফুর রহমান মালিক, সরাজ মিয়া তালুকদার, নাসির আহমদ চৌধুরী, শাহ্ জাহান আহমদ, দিলাওর হোসেন, মাসুক আহমেদ।
উপস্থিত ছিলেন- রফি মিয়া, দুলাল মিয়া, আব্দুল কাইয়ূম, নান্টু দাশ, শিপন আহমদ, কাজী মাসুক মিয়া তালুকদার, কামাল মিয়া তালুকদার, আজিল চৌধুরী, ইসলাম উদ্দিন চৌধুরী, ফিরোজ মিয়া, শেখ দিলাল মিয়া, ওয়াছির মিয়া চৌধুরী, সাহেল আহমেদ প্রিন্স, শামিমুর রহমান, সমুজ মিয়া, বাবু রনজিত চকদার, বাবু সঞ্চয় বণিক, বাবু নিতেশ দাশ, মাষ্টার আব্দুল মান্নান, আরিফ মিয়া, মকদ্দুছ চৌধুরী, করিম চৌধুরী, রাজু চৌধুরী, এলাইছ মিয়া, রাজা মিয়া, আকতার উদ্দিন, আনকার মিয়া, আমীর হোসেন, তারেক মিয়া, অযুদ মিয়া, নুনু মিয়া প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিপন আহমদ চৌধুরী, সদস্য সচিব মঞ্জুর রহমান সোহেল, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিটু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেল মিয়া, মাখন মিয়া, শামীম আহমেদ সওদাগর, যুবায়ের আহমদ যুব, পৌর বিএনপি নেতা আবদাল মিয়া, মামুন চৌধুরী, মোতাহের আহমেদ, সাহানুর রহমান, শাহেদুর রহমান শাহেদ, রাসেল মিয়া তালুকদার, রুমান চৌধুরী, খালেদ আহমেদ, আবুল বশর, মশিউর রহমান প্রমুখ।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়েদ আহমেদ, মকবুল হোসেন চৌধুরী, কউছর আহমেদ, ছাত্রদল নেতা নয়ন আহমেদ, জুনেদ আহমেদ, জাকারিয়া আহমেদ, মাছুম আহমেদ, শাহীন আহমেদ, মুরশেদ আহমেদ, নয়ন, জীবন, লিকন মিয়া, অলি মিয়া, চান মিয়া, মতব্বির মিয়াসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
পথসভায় বক্তব্যে নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, “নির্বাচনকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। বিএনপি নেতাকর্মীরা কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।” তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Designed by: Sylhet Host BD