1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:12 am

জনগণ অসন্তুষ্ট হয় এমন কর্মে বিএনপি জড়াবে না

স্টাফ রিপোর্টার
  • Updated Thursday, September 4, 2025
  • 181

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী ও সমাবেশে জি কে গউছ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপির একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। জনদুর্ভোগ হয় এমন কর্মসূচী বিএনপি দেয় না। আমরা মনে করেছি হাজার হাজার মানুষ যদি রাস্তায় উঠে, তাহলে জনদুর্ভোগ বাড়বে, ট্রাফিক সিস্টেম ভেঙ্গে পড়বে, পথচারীদের কষ্ট হবে, ব্যবসায়ীদের ক্ষতি হবে। জনগণ অসন্তুষ্ট হয় এমন কর্মে বিএনপি জড়াবে না। জনগণকে নিয়েই বিএনপির পথচলা।
তিনি গতকাল বুধবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। তিনি জনগণের ভালবাসায় সিক্ত হয়ে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ২০২৪ সালের আগষ্টে বলেছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেই দিন অনেকই বলেছিলেন, হাসিনা পালিয়েছে, আওয়ামীলীগ পালিয়েছে, আওয়ামীলীগের প্রশাসনে যারা ছিল তারাও পালিয়েছে, তাহলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন কিভাবে হবে। গতকালকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুছ বলেছেন, আগামী ফেব্রুয়ারীতে যারা নির্বাচন চায় না তারা সমস্যা সৃষ্টি করতে পারে। আমাদের নেতা তারেক রহমান এক বছর পূর্বে যা বলেছিলেন ড. ইউনুছ এক বছর পর তা উপলব্দি করে জাতির সামনে খোলাসা করেছেন।
তিনি বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যারা মাঠে ময়দানে আছি, দলের স্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমাদের মধ্যে ইশপাত কঠিন ঐক্য পড়ে তুলতে হবে। অতিতে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আন্দোলনে সফল হয়েছিলাম, আগামীতেও সকল অপশক্তিকে সকল চক্রান্তকে প্রতিহত করতে হবে।
সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, এডভাকেট আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, নিয়াজ উদ্দিন হারুন, শাহ মুশলিম, মহিবুর রহমান টিপু, আব্দুল আওয়াল মজনু, হাজী আব্বাস উদ্দিন, মাহবুবুর রহমান হেলাল, জয়নাল আবেদিন, আব্দুল আহাদ মনা, কুতুব উদ্দিন শামীম, ফজলুর রহমান সজলু, আকবর আলী, সালাউদ্দিন টিটু, আব্দুল আওয়াল মেরাজ, ফারুক আহমেদ, মহিউদ্দিন মামুন, শেখ মখলিছুর রহমান, আব্দুল কাইয়ুম, তাজুল ইসলাম তাজ, ইলিয়াছ আহমেদ ওয়াহিদ, নজরুল ইসলাম কাওছার, মাহবুবুর রহমান মান্না, শাহীন আহমেদ, নুরজাহান বেগম, সুরাইয়া খানম রাখি, শারফিন চৌধুরী রিয়াজ, মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, এডভোকেট গুলজার খান, কামাল খান, সাহেব আলী, হান্নান মিয়া, আক্কাস আলী, ইলিয়াছ আলী, হারিস মিয়া, আনোয়ার আলী, আনিসুজ্জামান জেবু, ইকবাল হোসেন, আবুল হোসেন, নুরুল আমিন লালন, আনোয়ার হোসেন আনু, ফারুক মিয়া, আব্দুস সালাম, মাহবুবুর রহমান মাহবুব, শাহ জাহির, শাহ রিপন, ইকবাল হোসেন রুকন, মোজাক্কির হোসেন ইমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD