1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:34 am

নবীগঞ্জে দেশি মদসহ তিন মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, September 5, 2025
  • 146

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশী মদসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের নুনুয়া রবি দাশের পুত্র গাছা রবি দাশ (৪২), আবু রবি দাশের পুত্র লাল রবি দাশ (৩২) এবং আবোয়া রবি দাশের পুত্র যোগেশ রবি দাশ (২৫)।
বুধবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বানিয়াচং উপজেলার ৬ বীর আর্মি ক্যাম্প থেকে মেজর কাজী ফয়ছল আহদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামারগাঁও সাইনবোর্ড মুর্চি বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাদের ঘরবাড়ি তল্লাশি করে ২২ লিটার দেশি মদ, ৩৬০ লিটার মদ তৈরির ওয়াশ এবং ৬ কেজি মদ তৈরির কেমিক্যাল উদ্ধার করা হয়। এসময় আরও দুইজন সহযোগী পালিয়ে যায় বলে সেনাবাহিনী জানিয়েছে।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত মালামালসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD