1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:32 am

লাখাইয়ে গণধর্ষণ মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

লাখাই প্রতিনিধি
  • Updated Friday, September 5, 2025
  • 186

লাখাই উপজেলায় গণধর্ষণ মামলার পলাতক আসামি যুবলীগ নেতা আজিজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আজিজ মিয়া বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত জাহাদ আলীর পুত্র এবং ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগ কমিটির সভাপতি।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী জানান, গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এএসআই খাইরুল ইসলাম ও ফিরোজ আলমের নেতৃত্বে পুলিশ ফোর্স আজিজ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে একই দিন বিকেলে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD