1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:34 am

নবীগঞ্জে সংঘর্ষে নিহত কৃষক পরিবারের পাশে পুলিশ সুপার

রাকিল হোসেন
  • Updated Friday, September 5, 2025
  • 184

নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জামারগাঁও-রাধাপুর গ্রামে গিয়ে নিহতের পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।
শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়ে এএসপি জহিরুল ইসলাম বলেন, “পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে এটি কেবলমাত্র একটি সামান্য উপহার। আপনাদের কষ্ট আমরা মুছে দিতে পারব না, তবে হবিগঞ্জ জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় দ্রুতই সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।”
এসময় নিহত ছাব্বির মিয়ার রুহের মাগফেরাত কামনা করে পুলিশ সুপারের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
খাদ্য সহায়তা প্রদানের সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, সাবেক মেম্বার আব্দুল বারিক রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD