1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:32 am

চুনারুঘাটে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (স.) পালিত

এস.এম সুলতান খান
  • Updated Monday, September 8, 2025
  • 186

চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামা’আত উপজেলা শাখার আয়োজনে শনিবার (১২ রবিউল আউয়াল) সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ মাঠে হাজারো মানুষ সমবেত হয়ে পৌর শহরকে জনসমুদ্রে রূপ দেয়।
সমাবেশে বক্তারা মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, তাঁর আগমনের কারণেই মানবজাতি আলোর পথ পেয়েছে। ইসলাম ও সুফিবাদের বিরোধীরা কখনো টিকে থাকতে পারবে না বলে তারা মন্তব্য করেন। শহীদ আবুল হোসেন আকল মিয়া হত্যার বিচার দাবিও উত্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে বিশাল জুলুশ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে মিলাদ ও দোয়ার মাধ্যমে শান্তি কামনা করে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD