1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:08 am

মাধবপুরে পিয়াইম গণপাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাধবপুর প্রতিনিধি
  • Updated Monday, September 8, 2025
  • 186

মাধবপুর উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ গ্রাম পিয়াইমে চার বছর আগে প্রতিষ্ঠিত হয় পিয়াইম গণপাঠাগার। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয় পাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মিজবাহ্ উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি মোস্তফা কামাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুভাষ চন্দ্র দেব।
এছাড়া মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন। বিশেষ অতিথি ছিলেন ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, শব্দকথা প্রকাশনার সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, বিশিষ্ট সাংবাদিক জামাল মো: আবু নাসের প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো: আবু তাহের।
অনুষ্ঠানে ভার্চুয়ালি অস্ট্রেলিয়া থেকে যুক্ত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রদীপ রায়হান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD