1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:16 am

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যার প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

ছাদিকুর রহমান
  • Updated Monday, September 8, 2025
  • 209

সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ হত্যার প্রতিবাদে বাহুবলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর উপজেলা জমিয়তের উদ্যোগে বাহুবল বাজারে এ কর্মসূচি হয়।
জমিয়ত নেতা মাওলানা আব্দুল খালেক চলিতাতলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে মাওলানা হেলাল আহমদ নোমানি, মুফতি আফতাবুজ্জামান মোস্তাফীসহ স্থানীয় উলামায়ে কেরাম বক্তব্য দেন।
উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকালে দিরাই উপজেলার শরিফপুরের বাট্রা এলাকায় মরা সুরমা নদী থেকে মাওলানা মোস্তাক আহমদের লাশ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD