1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:26 am

হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছে লাখো জনতার ঢল

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, September 8, 2025
  • 180

হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ থেকে বিশাল জশনে জুলুস বের হয়। লাখো মুসল্লির অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জুলুছে অংশ নেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ারুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরে আহলে সুন্নাতওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল ও সাংগঠনিক সম্পাদক মাওঃ আবু তৈয়্যব মুজাহিদী’র যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মনিরুজ্জামান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল্লামা ফরিদ উদ্দিন আহমদ, একতিয়ারপুর দরবার শরীফের পীর মাওলানা মাহবুবুর রহমান কাউছার, খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ সোহেল আব্দাল, সংগঠনের উপদেষ্ঠা ডাঃ আহমুদুর রহমান আব্দাল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তালাওয়াত করেন কাজী মাওলানা নাজমুল হোসেন। নাতে রাসুল পরিবেশন করেন মুফতি মুজিবুর রহমান খান।
সমাবেশে বক্তারা বলেন, রাসুল প্রেমিক সুন্নি মুসলমানরা যতদিন বেঁচে থাকবেন, ততদিন ১২ রবিউল আউয়ালের জশনে জুলুস চলবে। তারা প্রিয় নবী (সাঃ)-এর আদর্শ অনুসরণে সবাইকে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. রইছ মিয়া বলেন, এদেশে কেউ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাকে কঠোর জবাব দেওয়া হবে। তিনি লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান সফল করায় সকলকে ধন্যবাদ জানান।
সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকে হযরত মোহাম্মদ (সাঃ) ও সাহাবায়ে কেরামের জীবনী অন্তর্ভুক্ত করা, আল্লামা নুরুল ইসলাম ফারুকী ও মাওলানা রইচ উদ্দিন হত্যার বিচার এবং গাজা-ফিলিস্তিনে ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে সরকারের পক্ষ থেকে জাতিসংঘে জোরালো দাবি উত্থাপনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD