1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:12 am

হবিগঞ্জের দায়রা জজ জেসমিন আরা বেগমকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, September 8, 2025
  • 173

হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করায় হবিগঞ্জে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার বিকালে এ সংবর্ধনা দেয়া হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফের সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়।
এদিকে আজ হবিগঞ্জে নবাগত জেলা ও দায়রা জজ যোগদান করবেন বলে জানা গেছে। বিচারক আদালতের কর্মকর্তা, কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজকে ক্রেষ্ট প্রদান ও শুভেচ্ছা জানান কর্মচারী এসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন জিয়াউল হক জিয়া, ফাহিমা খানম, মোজাম্মেল হক, বাবলূ মিয়া, মুখলেছুর রহমান, মাসুক মিয়া, রামেন্দ্র, কামরুজ্জামান, মাহবুব প্রমুখ। জেলা ও দায়রা জজের পদটি শূন্য থাকায় নবাগত জেলা ও দায়রা জজ বজলুর রশিদ যোগদান করবেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD