1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:04 am

মাধবপুরে কাজে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

পিন্টু অধিকারী
  • Updated Saturday, September 27, 2025
  • 277

মাধবপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় শচীন দাস পানিকা (২৪) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শচীন দাস পানিকা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের বালক দাস পানিকার ছেলে। এ ঘটনায় ইউসুফ তালুকদার নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের রাজ্জাক তালুকদারের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহত শচীন দাস পানিকা ও আহত ইউসুফ মোটরসাইকেলে করে নোয়াপাড়ার একটি কারখানায় যাচ্ছিলেন। পথে নারায়ণপুর এলাকায় একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শচীন মারা যান। আহত ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। জানা গেছে, শচীন দাস পানিকা সুরমা চা বাগানে দুলাভাইয়ের বাড়িতে থাকতেন এবং স্থানীয় একটি শিল্প কারখানায় কাজ করতেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD