1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:11 am

মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ত্রিপুরারী দেবনাথ তিপু
  • Updated Sunday, October 26, 2025
  • 197

মাধবপুর উপজেলায় ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।
আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার রহিমপুর ইউনিয়নের মৃত্তিক চা-বাগানের মৃত রবি উরাংয়ের পুত্র জনক উরাং ও চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রামগঙ্গা চা-বাগানের মৃত কমল ভৌমিকের পুত্র দুলাল ভৌমিক।
র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল ও মাদক উদ্ধার অভিযানে থাকা অবস্থায় শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের ২০নং চা-বাগান এলাকায় চুনারুঘাট-মাধবপুর সড়কের পাশে পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে চারজন ব্যক্তিকে বস্তাসহ অবস্থান করতে দেখে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয় এবং অপর দুইজন কৌশলে পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বস্তার ভেতরে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে বস্তা তল্লাশি করে খাকি ও নীল রঙের স্কচটেপে মোড়ানো ১১টি প্যাকেটে মোট ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর তাদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ জানায়, মাদক নির্মূলে “জিরো টলারেন্স নীতি”-এর অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD