1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:08 am

লাখাইয়ে ট্রাক্টর-টমটমের সংঘর্ষে একজন নিহত :: নারীসহ আহত ৩

কামরুল হাসান সুজন
  • Updated Friday, December 5, 2025
  • 88

লাখাই উপজেলায় ধানবোঝাই ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম নিখিল দাস (৫০)। তিনি উপজেলার পূর্ব-বুল্লা গ্রামের দাসপাড়া এলাকার বাসিন্দা।
দুর্ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মনতৈল ও কামরাপুরের মাঝামাঝি সড়কে। আহতরা হলেন নিহতের স্ত্রী দীপিকা রানী দাস (৪০), উর্মিলা রানী দাস (৪০) এবং উদয় ঘোষ (১৬)। আহতদের দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধানবোঝাই ট্রাক্টর ট্রলিটি ভুল পাশে উঠে গিয়ে টমটমকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় ট্রাক্টরের সামনের চাকা আলাদা হয়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাস্থলে দেখা যায়, দূর্ঘটনা কবলিত ট্রাক্টরটি ছিল ফিটনেসবিহীন এবং বডি, চাকা ও ইঞ্জিনে মারাত্মক ত্রুটি ছিল। এ ধরনের ঝুঁকিপূর্ণ যান সড়কে চলাচল করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ঘটনার পর লাখাই থানার ওসি বন্দে আলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। তিনি জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট দুটি যান থানায় জব্দ করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে তা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD