1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:46 am

দিনারপুরে প্রভাবশালীদের দ্বারা ৪০টি গাছ কাটার অভিযোগে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, December 5, 2025
  • 145

নবীগঞ্জের দিনারপুরে প্রভাবশালীদের কর্তৃক জোরপূর্বক ইউক্যালিপটাস ও আকাশি জাতের মোট ৪০টি গাছ কেটে নেওয়ার অভিযোগে চারজনকে আসামি করে অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন বনগাঁও এলাকার সোহান আহমেদ নামে এক ভুক্তভোগী।
গতকাল হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ২০২৬ সালের মার্চের ৩ তারিখের মধ্যে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে- মামলার বাদী সোহান আহমেদ নবীগঞ্জ থানার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা। সোহানের মা নাজমিন আক্তার ২০২১ সালের মে মাসে দলিলমূলে নারাইন্দি মৌজার ছয় শতক টিলা জমি কেনেন এবং নামজারি সম্পন্ন করেন। জমিতে আগে থেকে থাকা কিছু গাছের পাশাপাশি তাঁরা নিজেরাও চারা রোপণ করেছিলেন। বর্তমানে গাছগুলো বড় হয়ে ওঠে।
গত বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে স্থানীয় প্রভাবশালী লেবু মিয়া, ছায়েদ মিয়া, বেলাল মিয়া, রেনু মিয়াসহ আরও ১০-১৫ জন দা, কুড়াল ও করাত নিয়ে দলবদ্ধভাবে উক্ত জায়গায় জোরপূর্বক প্রবেশ করে ২০টি ইউক্যালিপটাস এবং ২০টি আকাশি গাছ কেটে নেয়। গাছগুলোর মোট আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।
এজাহারে বলা হয়, গাছ কাটার খবর পেয়ে সোহান আহমেদ ও তাঁর মা নাজমিন আক্তার ঘটনাস্থলে গেলে আসামিপক্ষের লোকজন তাঁদের ধাওয়া দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে ৯৯৯ এ ফোন করলে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে কাটা গাছ জব্দ করেন। গাছগুলো এখনও ঘটনাস্থলেই পড়ে আছে বলে বাদী অভিযোগ করেন।
এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়। মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন বাদীপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD