আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে অবস্থিত বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে পরিদর্শন ও তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) স্যানিটারী ইনস্পেক্টর আমজাদ হোসেন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। এ সময় রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাদ্যদ্রব্যের মান এবং সংরক্ষণ পদ্ধতি যাচাই করা হয়।
স্যানিটারী ইনস্পেক্টর আমজাদ হোসেন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি তিনি মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে আহ্বান জানান। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
এ সময় তিনি বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ বলেন, নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালিত হলে বাজারে ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply