1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:46 am

প্রকৃতিপ্রেমীদের নিয়ে চায়ের রাজধানী ভ্রমণে শব্দকথা

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, December 15, 2025
  • 141

যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করে। তাই পর্যটকরা বারবার ছুটে যায় চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার চিরসবুজ শোভা আর কুয়াশাচ্ছন্ন পাহাড়ি সৌন্দর্য দেখতে। ৯২টি চা বাগানের সতেজ সবুজ পাতায় পূর্ণ হয়ে আছে মৌলভীবাজার জেলার নিসর্গশোভা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা। পর্যটনকেন্দ্র হিসেবে এবং চায়ের রাজধানী হিসেবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই জেলার সুনাম সর্বত্রই ছড়িয়ে পড়েছে।
গতকাল শব্দকথা ট্যুরিজম একঝাঁক ভ্রমণপ্রেমীদের নিয়ে সারাদিন ঘুরেছে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের লাল পাহাড়, রাবার বাগান, মাধবপুর লেক, নূরজাহান টি এস্টেট, শমসেরনগর গলফ মাঠ, লাউয়াছড়া জাতীয় উদ্যান, আদি নীলকণ্ঠ ও বধ্যভূমি ’৭১।
ভ্রমণে অংশগ্রহণ করেন বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব, প্রফেসর আল্পনা কর্মকার, হবিগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মৌসুমী ভদ্র, শব্দকথা ট্যুরিজমের চেয়ারম্যান কবি মনসুর আহমেদ, ইঞ্জিনিয়ার এ এস এম অলিউল্লাহ, সংগীতশিল্পী গোপী মোহন দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা শিবলী খান, শিক্ষক আবিদুন্নেছা মজুমদার, নিলুফার ইয়াসমিন, সুজাতা দেব রায়, ইসরাত জাহান, নাট্যভাষ্করের সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, প্রভাষক হাবিব খোকন, আব্দাল মিয়া, সুমাইয়া আলম, জমিলা খাতুন, রোকেয়া খাতুন, কবি আব্দুল আহাদ রাজু, সাংবাদিক জাবেদ ইকবাল তালুকদার, নাট্যকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD