1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:00 am

নবীগঞ্জে উদ্যোক্তা মেলায় ক্রেতাদের সাথে প্রতারণা

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, December 19, 2025
  • 84

নবীগঞ্জে আয়োজিত উদ্যোক্তা মেলায় ‘বগুড়ার দই’ নাম ব্যবহার করে নিম্নমানের দই বিক্রির অভিযোগ উঠেছে। গত ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত এ মেলায় বগুড়ার দই বলে দই বিক্রি করা হলেও পণ্যের গায়ে কোনো ধরনের লেবেল, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ কিংবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ ছিল না।
মেলায় বিক্রি হওয়া দইয়ের স্বাদ ও মান ছিল অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করেছেন একাধিক ক্রেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলেন, “বগুড়ার দই বলায় বিশ্বাস করে কিনেছিলাম। বাসায় এনে খেয়ে দেখি দই শুধু নামেই বগুড়ার। স্বাদ খুবই বাজে। বাজারের সাধারণ দইয়ের চেয়েও নিম্ন মানের দই। বগুড়ার দইয়ের সঙ্গে এর কোনো মিল নেই। মানুষকে ঠকানো হচ্ছে।”
স্থানীয়রা জানান, বগুড়ার দই একটি স্বীকৃত ভৌগোলিক পরিচিতি সম্পন্ন খাদ্যপণ্য। সেই পরিচিত নাম ব্যবহার করে মানহীন দই বিক্রি করা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এছাড়া খাদ্যপণ্যে প্রয়োজনীয় লেবেলিং ও তথ্য না থাকায় বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনেরও শামিল বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্রেতারা। তারা বলেন, উদ্যোক্তা মেলার নামে যেন নিম্নমানের ও পরিচয়বিহীন খাদ্যপণ্য বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারিত করা না হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD