
জমে উঠেছে হবিগঞ্জ জেলা ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়ে কুশল বিনিময় করছেন।
সভাপতি পদে বিএনপি নেতা স্পেশাল পিপি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, সফিকুল ইসলামসহ বেশ কয়েকজন, সাধারণ সম্পাদক পদে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স্পেশাল পিপি এডভোকেট কামাল উদ্দিন সেলিম ও আবুল ফজল এবং এপিপি ফেরদৌস আলম চৌধুরীসহ বেশ কয়েকজন, অন্যান্য সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচন করবেন বলে প্রচার করছেন।
মোট ভোটার ৬৭১ জন। এপ্রিলের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply