1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
July 10, 2026, 11:30 pm

বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার

বাহুবল প্রতিনিধি
  • Updated Tuesday, March 17, 2026
  • 429

হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা আক্তার হত্যা মামলায় আব্দুল গনি (৪০) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। সোমবার (১৬ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে। এর আগে সকালে পিবিআই’র এস আই রাজিব কুমার দাস তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করেন। সে একই গ্রামের কন্ঠই মিয়ার ছেলে।

স্থানীয় ও মামলা সূত্র জানায়, গত বছরের ২০ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে কাজীহাটা গ্রামের মালদ্বীপ প্রবাসী জসিম মিয়ার স্ত্রী নাজমা আক্তার ঘর থেকে বের হন। পরে তিনি আর ঘরে ফিরেননি। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পান। স্থানীয়দের ধারণা দূর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বাঁশ ঝাড়ে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় গত ২৫ অক্টোবর নাজমা আক্তারের মেয়ে মোছাঃ নার্গিস আক্তার বাদি হয়ে বাহুবল থানায় মামলা করেন। মামলায় আসামীদের সাথে তাদের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই তার মাকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পিবিআই’র এস আই রাজীব কুমার দাস জানান। নাজমা হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী আব্দুন নুরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী আব্দুল গনিকে গ্রেফতার করা হয়েছে। জবানবন্দিতে আব্দুন নুর জানায়, নাজমা হত্যা মামলায় আব্দুল গনি জড়িত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD