1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
June 2, 2026, 7:04 am

নবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাবেদ তালুকদার
  • Updated Monday, June 1, 2026
  • 95

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হেলেনা বেগম নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের শিপন মিয়ার স্ত্রী ও বাবুল মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে স্বামীর বাড়িতে নিজ বসতঘরের দরজার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হেলেনা বেগমকে দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে গোপলারবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, নিহত হেলেনা বেগমের এর আগেও একটি বিয়ে হয়েছিল। শিপন মিয়ার সঙ্গে এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় সংসারে তাদের কোনো সন্তান ছিল না। স্থানীয়ভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে নিহতের বাবা-মা দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যা।
গোপলারবাজার তদন্ত কেন্দ্রের এসআই শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD