1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
July 10, 2026, 11:23 pm

শায়েস্তাগঞ্জে খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
  • Updated Monday, June 29, 2026
  • 38

শায়েস্তাগঞ্জ উপজেলায় চলমান খাল খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
গতকাল সোমবার (২৯ জুন) তিনি খাল খনন প্রকল্পের বিভিন্ন স্থান পরিদর্শন করে কাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় খননকাজের মান, অগ্রগতি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে খাল খনন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা কমানো এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD