1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
July 10, 2026, 11:32 pm

শায়েস্তাগঞ্জে বিভিন্ন মহলের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
  • Updated Monday, June 29, 2026
  • 39

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
গতকাল সোমবার (২৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।
সভায় জেলা প্রশাসক সরকারি সেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে একটি আম্রপালি আমের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD