1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
July 10, 2026, 11:22 pm

মাধবপুরে ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার :: মাইক্রোবাস জব্দ

ত্রিপুরারী দেবনাথ তিপু
  • Updated Sunday, July 5, 2026
  • 27

মাধবপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ নেতৃত্বে রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ড্রাইভার হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জুয়েল মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আহাদ মিয়ার ছেলে।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD