
নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকার বিজনা ব্রিজ সংলগ্ন একটি অবৈধ সিসা গলানোর কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার (৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পুরাতন ব্যাটারি থেকে সিসা গলিয়ে কোনো ধরনের অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ সিসা উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানাটির উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এসব অপরাধে কারখানার মালিক মো. জাহাঙ্গীর ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬(ক) ও ১২(১) অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তার কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply