1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:16 am

নবীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে দুই চোর আটক

স্টাফ রিপোর্টার
  • Updated Tuesday, July 7, 2026
  • 40

নবীগঞ্জ উপজেলার ১৩ নম্বর পানিউমদা ইউনিয়নের ইলামপুর এলাকায় ট্রান্সফরমার চুরির সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১৩ নম্বর পানিউমদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইলামপুর গ্রামের একটি ফার্মে স্থাপিত তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুটি খুলে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন কামালপুর গ্রামের শাহীন মিয়ার ছেলে আরিফুল ইসলাম এবং আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের জালাল মিয়ার ছেলে জহির হোসেন। এছাড়া জুয়েল নামে একজনসহ আরও তিন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয়দের হাতে আটক হওয়ার পর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুপুরে তাদের নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান অনুজ বলেন, “ট্রান্সফরমার চুরির সময় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD