1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
July 10, 2026, 11:22 pm

নবীগঞ্জে বিষাক্ত সাপের দংশনে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • Updated Tuesday, July 7, 2026
  • 57

নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সাপের কামড়ে জোনাকি আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জোনাকি আক্তার নোয়াগাঁও গ্রামের মানিক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের রান্নাঘর থেকে জ্বালানি কাঠ আনতে গেলে একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে তার পা বেঁধে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়ায় সময়ক্ষেপণ হওয়ায় শিশুটিকে দ্রুত অ্যান্টিভেনম দেওয়া সম্ভব হয়নি। চিকিৎসক ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মীদের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন। তবে এ অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD