1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
July 10, 2026, 11:28 pm

সদর মডেল থানার অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Thursday, July 9, 2026
  • 6

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন জিআর এবং দুইজন সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে এসআই ধ্রুবেশ চক্রবর্তী, এসআই সুরঞ্জিত তালুকদার, এসআই প্রদীপ রায়, এসআই মো. আল-আমিন, এএসআই মো. আমিনুল ইসলাম খোকন, এএসআই মাসুদ রানা এবং এএসআই মোহাম্মদ রুবেল মিয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অর্থঋণ জারি-৫৫/২০১৯ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শংকর চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত নলিনীকান্ত চক্রবর্তীর ছেলে এবং পুরাতন পৌরসভা সড়কের অর্পিতা অফিস স্টেশনারির মালিক।
এছাড়া দায়রা-১৫২৫/২২ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সরুম্পা খাতুনকে গ্রেফতার করা হয়। তিনি মো. আরজু খন্দকারের স্ত্রী। তার বাড়ি শহরের মোহনপুর।
একই অভিযানে জিআর-১৩৪/২০২০ (হবি:) মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মুন্না রবিদাসকে গ্রেফতার করা হয়। তিনি শংকর রবিদাসের ছেলে। ২নং পুল রবিদাস পাড়ায়।
গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গতকালই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সদর মডেল থানা পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD