1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:41 am

বানিয়াচংয়ে টমটম গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

বানিয়াচং প্রতিনিধি
  • Updated Thursday, July 9, 2026
  • 71

বানিয়াচং উপজেলায় টমটমের গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৮ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার ৯ নম্বর পোকরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কবিরপুর গ্রামের নিজ বাড়ির টমটম গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া ওই গ্রামের মৃত মস্তুর আলীর ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো সকালে গ্যারেজে রাখা টমটম চার্জার থেকে খুলতে যান সোহেল মিয়া। এ সময় গাড়িতে হাত দেওয়া মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টা ২০ মিনিটে সোহেল মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD