1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
July 10, 2026, 11:28 pm

আইসিইউতে থাকা নবীগঞ্জের এক যুবককে মৃত ঘোষণা :: অতপর…

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, July 10, 2026
  • 21

সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন নবীগঞ্জ উপজেলার আব্দুস সবুর নামে এক যুবককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরে জানা গেছে, তিনি জীবিত আছেন এবং সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা আব্দুস সবুর পিত্তথলির পাথর অপসারণের জন্য সিলেটের রাকিব-রাবিয়া হাসপাতালে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর তার শ্বাস-প্রশ্বাসে জটিলতা এবং রক্তক্ষরণ দেখা দিলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এদিকে চিকিৎসকের কাছ থেকে ভুল তথ্য পাওয়ার কারণে পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেন যে তিনি মারা গেছেন। এরপর স্থানীয় মসজিদে তার মৃত্যুর ঘোষণা দিয়ে মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোকবার্তা প্রকাশ করেন। তবে পরে নিশ্চিত হওয়া যায়, আব্দুস সবুর তখনও জীবিত ছিলেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে পরিবার জানিয়েছে। তারা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। পরিবারের সদস্যরা মহান আল্লাহর রহমতে তার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD