1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:41 am

৩০টি অবৈধ টমটম আটক করেছে হবিগঞ্জ পৌরসভা

স্টাফ রিপোর্টার
  • Updated Thursday, July 23, 2026
  • 86

হবিগঞ্জ শহরে যানজট নিরসনে অবৈধ টমটম চলাচল বন্ধ করতে অভিযান চালিয়েছে পৌরসভা। গতকাল বুধবার শহরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ ৩০টি টমটম আটক করা হয়।
সম্প্রতি পৌর এলাকায় অবৈধ টমটমের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন রাস্তায় যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। পরিস্থিতি বিবেচনা করে পৌরসভা এ অভিযান শুরু করে।
হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, “পৌর এলাকায় যানজট মুক্ত পরিবেশ নিশ্চিত করতে অবৈধ টমটম আটক করার এ অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD