1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:56 am

নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জাবেদ তালুকদার
  • Updated Tuesday, July 28, 2026
  • 153

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে বাড়ির পুকুরপাড়ের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. আল-আমিন মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নিহত আল-আমিন মিয়া উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত মহত উল্ল্যার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বাড়ির পুকুরপাড়ে একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আল-আমিনকে দেখতে পান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আল-আমিন দীর্ঘদিন ধরে পারিবারিক অভাব-অনটনের কারণে মানসিক চাপে ছিলেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD