বাহুবল প্রতিনিধি ॥ বহিস্কৃত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেই আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জের সমাবেশে প্রধানমন্ত্রীকে অংশ নিতে হবে। অন্যতায় সড়ক মহা-সড়ক অবরোধ সহ কঠোর সিদ্ধান্ত নিবে হবিগঞ্জের জনতা। এ রকম হুশিয়ারী উচ্চারণ ও গ্রেফতারের দাবী জানানো হয়েছে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলা সদরে উপজেলা হেফাজত ইসলামের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায়। হেফাজতে ইসলাম বাহুবল শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও কাসিমুল উলুম কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিকের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল বারি আনসারী, মাওলানা আব্দুল বছির, মাওলানা রুহুল আমীন কাশেমী, মাওলানা আব্দুল জলিল, আব্দুল নুর, আঃ আজাদ, জয়নাল আবেদিন প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply