1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:06 pm

নবীগঞ্জে ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর আতংকিত ব্যবসায়ীগন

Reporter
  • Updated Wednesday, November 26, 2014
  • 523

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পুর্ব শত্র“তার জের ধরে ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর ও লুট-পাটের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ১০টায় উপজেলার বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাল্লারহাট বাজারে অবস্থিত লেবানন প্রবাসী আলহাজ্ব নজরুল ইসলাম এর মালিকানাধীন মরিয়ম মার্কেটে উক্ত ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, ঐ মার্কেটে বদরুল ইসলাম নামের এক ব্যক্তি ব্যবসা করে আসছেন। ঘটনার রাত আমড়াখাইর গ্রামের ইসলাম উদ্দিন বাহিনীর লোকেরা দেশীয় অস্ত্র ও পাইপগানসহ ঐ ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা ও ভাংচুর করে দোকানে লুটপাট করে। এ সময় ব্যবসায়ী বদরুল ইসলাম এর আর্ত-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে ইসলাম উদ্দিন বাহিনীর হাত থেকে তিনি প্রানে রক্ষা পান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশের নিকট ঘটনার বিষয় জানতে চাইলে তিনি ঘটনার কথা স্বীকার করে বলেন, তিনি শুনেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করবেন। ইতিপূর্বেও ঐ বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ মার্কেটে অবস্থানরত ব্যবসায়ীগন আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD